সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

কৃত্রিম সংকট তৈরি করছে বিএনপি: নাহিদ ইসলাম

কৃত্রিম সংকট তৈরি করছে বিএনপি: নাহিদ ইসলাম

কৃত্রিম সংকট তৈরি করছে বিএনপি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে বিএনপি একটি কৃত্রিম সংকট তৈরি করছে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীতে ১১ দলীয় জোটের এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় দেওয়ার পরও বিএনপি তা অস্বীকার করে বিরোধ সৃষ্টি করছে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিএনপির দ্বৈত অবস্থানের সমালোচনা করে তিনি সতর্ক করেন যে, জাতিকে দুর্যোগে টেনে আনার দায়ভার বিএনপিকেই নিতে হবে। এছাড়া দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও নিত্যপণ্যের সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রধান আতিথ্যে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com