শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষায় পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষায় পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে টেকসই উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা অপরিহার্য। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোরের পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে নিজের কাজের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং জনপ্রতিনিধিদের তাকে প্রশ্ন করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও নকলের সংস্কৃতি জেঁকে বসেছিল, যা বর্তমানে ডিজিটাল রূপ নিয়েছে। এই ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি একটি মেধাভিত্তিক ও নকলমুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় সংসদ সদস্য এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com