শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

চার দিনের বিরতি শেষে আবারও শুরু হয়েছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

এর আগে গত ১০ এপ্রিল স্পিকার অধিবেশনটি চার দিনের জন্য মুলতবি ঘোষণা করেছিলেন। ওই দিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ এবং ‘শহীদ ও আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬’ সহ মোট ২৪টি বিল পাশ হয়।

চলতি অধিবেশনে এখন পর্যন্ত মোট ৯১টি বিল পাশ হয়েছে। সংসদীয় বিশেষ কমিটি অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত রাখা এবং ১৫টি সংশোধনের সুপারিশ করেছে। এছাড়া বাকি অধ্যাদেশগুলোর মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com