বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, আসছে ক্রীড়া ভাতা ও শিক্ষাঋণ সুবিধা

৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, আসছে ক্রীড়া ভাতা ও শিক্ষাঋণ সুবিধা

৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, আসছে ক্রীড়া ভাতা ও শিক্ষাঋণ সুবিধা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার সারাদেশে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

খেলার মাঠ ও ক্রীড়া ভাতা
প্রধানমন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা ও উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদ এই সুবিধার আওতায় আসবেন, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জনকে ইতিমধ্যে ভাতা প্রদান করা হয়েছে।

আইটি ও শিক্ষাঋণ সুবিধা
দেশে পেপালের (PayPal) কার্যক্রম শুরু এবং হাই-টেক পার্কগুলোকে কার্যকর করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদেশগামী শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’র ভিত্তিতে এই ঋণ প্রাপ্তি আরও সহজ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com