শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয়

মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় নেতাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিহাসের সত্য স্বীকারে কার্পণ্য করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মত-পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই বিতর্ক যেন কখনও শত্রুতায় রূপ না নেয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্র এখনো সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্র মেরামতের অঙ্গীকার:
বক্তব্যে প্রধানমন্ত্রী দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে জনগণের সামনে যে ‘জুলাই সনদ’ পেশ করেছিলাম, তার প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে সরকার ইতিমধ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানান।

জ্বালানি ও অর্থনৈতিক সংকট মোকাবিলা:
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সরকার প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রীয় ও পারিবারিক—উভয় পর্যায়েই মিতব্যয়ী হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তাদের এই সাফল্য আগামীর বাংলাদেশের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com