শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ উঠবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ উঠবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি দাবি করেন, গত এক সপ্তাহ ধরে চলা এই অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে এবং এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে’ জয়ী হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য উত্তেজনা আরও বাড়িয়ে দিল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তিনি এখনো ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে, ইরানও বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ইরানের দিকে যাওয়া ২৭টি জাহাজ ফিরিয়ে দিয়েছে এবং প্রথমবারের মতো একটি ইরানি পণ্যবাহী জাহাজ আটক করেছে। ইরান একে ‘জলদস্যুতা’ ও যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালিও বন্ধ রেখেছে তেহরান, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com