মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

 

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৭ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৩৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৮৮ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে মোট ২২৬ জন শিশু প্রাণ হারিয়েছে।

আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, গত সোয়া এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ২৫ হাজার ৯৩৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা দান এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com