বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটার মেয়াদ নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান খোঁজা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১১ কোটি ৩৫ লাখ গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন মেয়াদী প্যাকেজ চালু রয়েছে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, একই প্যাকেজ পুনরায় কিনলে বা অটো-রিনিউ করলে ডেটা ‘ক্যারি ফরোয়ার্ড’ বা পরবর্তী মেয়াদে যোগ করার সুযোগ আছে। তবে মেয়াদ শেষে ডেটা বাতিলের বিষয়টি সরকারের নজরে এসেছে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
পাশাপাশি, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেটের মানোন্নয়ন এবং দেশজুড়ে ফাইভজি (5G) সেবার পরিধি বাড়ানোর কাজ চলমান রয়েছে বলেও সংসদে জানানো হয়।