শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
বিএনপি জোটের ৩৬ নারী প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপি জোটের ৩৬ নারী প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের মনোনীত ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপি জোটের পাশাপাশি স্বতন্ত্র জোট মনোনীত সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও প্রাথমিকভাবে গ্রহণ করেছে কমিশন। তবে প্রয়োজনীয় নথি না থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহবুবা রহমান, শারমিন আক্তার এবং মেহেরুন নেছার মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আপিলের সুযোগ পাবেন। এছাড়া এনসিপি নেত্রী মনিরা শারমিনকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আজ দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেলিমা রহমান, শিরীন সুলতানা ও নিপুন রায় চৌধুরীসহ ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com