বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আজ শান্তি আলোচনায় বসছে ইসরায়েল-লেবানন

যুক্তরাষ্ট্রে আজ শান্তি আলোচনায় বসছে ইসরায়েল-লেবানন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র তথ্যমতে, এই বৈঠকে লেবানন সরকার বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর অনুরোধ জানাবে, যার সময়সীমা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হওয়ার কথা।

আলোচনায় নতুন মোড় হিসেবে দেখা দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা মেনে নিতে পারে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার জানিয়েছেন, লেবাননের সঙ্গে তাদের কোনো ‘গুরুতর মতবিরোধ’ নেই, তবে তিনি হিজবুল্লাহকে শান্তি ও স্বাভাবিকীকরণের প্রধান বাধা হিসেবে দায়ী করেন।

বর্তমানে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সবশেষ হামলায় সাংবাদিক আমাল খলিলসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। লেবানন সরকারের তথ্যমতে, গত মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৪ জনে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com