বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

চীন ও ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

চীন ও ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারত ও চীনকে ‘হেলহোল’ বা ‘নরক’ আখ্যা দিয়ে রেডিও সঞ্চালক মাইকেল সেভেজের একটি বিতর্কিত চিঠি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে দেশ দুটি সম্পর্কে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যের পাশাপাশি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইনের কড়া সমালোচনা করা হয়েছে।

সেভেজের দাবি, ভারত ও চীনের মানুষ নাগরিকত্বের অপব্যবহার করতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসেন। তবে এই পোস্টের একদিন আগেই ট্রাম্প সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া আর কোথাও জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম নেই। যদিও তথ্যটি ভুল; কানাডা ও মেক্সিকোসহ বিশ্বের প্রায় ৩০টিরও বেশি দেশে এই আইন চালু রয়েছে।

নির্বাচনী বৈতরণী পার হতে ট্রাম্পের এমন অভিবাসনবিরোধী ও উসকানিমূলক অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। ভারত ও চীনের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে এমন ‘বিদ্বেষমূলক’ মন্তব্য দ্বিপাক্ষিক ও কৌশলগত কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com