বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ভাইরাল মোনালিসা অন্তঃসত্ত্বা

ভাইরাল মোনালিসা অন্তঃসত্ত্বা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুম্ভ মেলা থেকে ভাইরাল হয়ে বলিউডে পা রাখা অভিনেত্রী মোনালিসা ভোসলে এখন টক অফ দ্য টাউন। গত মার্চে ফরমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মোনালিসার পরিবারের পক্ষ থেকে ফরমানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ ও ‘বাল্যবিবাহ’-এর অভিযোগ তুলে মামলা করা হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন। এরই মধ্যে ফরমান খান দাবি করেছেন, মোনালিসা অন্তঃসত্ত্বা । গর্ভাবস্থার কারণে তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে পারছেন না। পুলিশ এই দাবির সত্যতা যাচাই করতে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তলব করতে পারে। অন্যদিকে, কেরালা হাইকোর্ট আগামী ২০ মে পর্যন্ত ফরমান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

মোনালিসা অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে করেছেন এবং এটি কোনো ‘লাভ জিহাদ’ নয়। তার দাবি, পরিবার তাকে কাজিনের সঙ্গে জোর করে বিয়ে দিতে চাওয়ায় তিনি নিজের পছন্দে বিয়ে করেছেন। উল্লেখ্য, চলতি মাসেই মোনালিসা অভিনীত প্রথম সিনেমা ‘দ্য ডায়েরি অব মণিপুর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com