মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে ‘লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একের পর এক বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। ড্রোন ফুটেজে দেখা গেছে, কারখানার ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে ৪৮০ জনেরও বেশি উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন এবং এলাকাটি ঘিরে তিন কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ঘটনার পর কারখানার মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আটক করেছে পুলিশ। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আহতদের সুচিকিৎসা এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টার নির্দেশ দিয়েছেন। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি উৎপাদনের প্রধান কেন্দ্র হলেও সেখানে প্রায়ই এমন নিরাপত্তা ঘাটতিজনিত দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছরও একই এলাকায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com