মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আরব আমিরাতের তেল স্থাপনায় হামলায় মার্কিন বাহিনী জড়িত: ইরান

আরব আমিরাতের তেল স্থাপনায় হামলায় মার্কিন বাহিনী জড়িত: ইরান

আরব আমিরাতের তেল স্থাপনায় হামলায় মার্কিন বাহিনী জড়িত: ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার দায় সরাসরি মার্কিন সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক সামরিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি তৈরি করেছে।

লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, সোমবার (৪ মে) এক প্রতিবেদনে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং ওয়াশিংটন নিজেদের স্বার্থ হাসিলে এই ঘটনা ঘটিয়েছে এবং এর যাবতীয় দায়ভার তাদেরই নিতে হবে।

অন্যদিকে, আরব আমিরাত কর্তৃপক্ষ এই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে একে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা সতর্কবার্তা দিয়ে বলেছে, সংযুক্ত আরব আমিরাত যদি কোনো ‘অবিবেচকের মতো পদক্ষেপ’ নেয়, তবে তাদের জাতীয় স্থাপনাগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান আরও যোগ করেছে যে, ইসরায়েলের মদদে কোনো ভুল হিসাব-নিকাশ করলে আমিরাতকে চরম মূল্য দিতে হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com