মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

পরাজিত সোহম কী বললেন

পরাজিত সোহম কী বললেন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। রাজনৈতিক এই পালাবদলের ঝড়ে কপাল পুড়েছে ওপার বাংলার অনেক তারকার। তাদেরই একজন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। চণ্ডীপুরের বর্তমান বিধায়ক হওয়া সত্ত্বেও এবার করিমপুর আসনে বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষের কাছে ১০ হাজার ১২৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

পরাজয় মেনে নিয়ে সোহম বলেন, “মানুষের রায় মাথা পেতে নিয়েছি। আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।” তৃণমূলের ভরাডুবি প্রসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের পরও মানুষ কেন এই রায় দিয়েছে, তা তারাই ভালো জানেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৬টি এবং তৃণমূল কংগ্রেস ৮০টি আসন লাভ করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com