রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক

১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মদন (নেত্রকোণা): নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে পলাতক সাগরকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ অথবা আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলার বিবরণ অনুযায়ী, কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা আমান উল্লাহ সাগর ২০২২ সালে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে পরিচালক ও শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন গত বছরের নভেম্বরে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরে শিশুটি অসুস্থ হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। গত ৩০ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com