শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা চলতি বছরের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হতে পারে।

বুধবার (৬ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মে (সোমবার) হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হতে পারে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com