রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রবাসীর স্ত্রীর আলমারি থেকে আটক স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল

প্রবাসীর স্ত্রীর আলমারি থেকে আটক স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল

প্রবাসীর স্ত্রীর আলমারি থেকে আটক স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফরিদপুরের সালথায় এক প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারি থেকে মো. আজাদ শেখ (৩৫) নামে এক স্কুল দপ্তরিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় খারদিয়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আটক আজাদ শেখ বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। স্থানীয়দের দাবি, ওই নারীর সন্তানের স্কুলে আসা-যাওয়ার সূত্র ধরে আজাদের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার গভীর রাতে ওই প্রবাসীর বাড়িতে আজাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা ঘরটি ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে তাকে আটক করে।

ইতিমধ্যেই ঘটনার একটি ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় খালি গায়ে আলমারির ভেতরে লুকিয়ে আছেন আজাদ। তবে অভিযুক্ত নারীর দাবি, পাশের বাড়িতে মৃত্যুর খবর শুনে তিনি বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে দপ্তরিকে ঘরে দেখতে পান।

এদিকে স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি অস্বীকার করলেও স্কুল কর্তৃপক্ষ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সালথা থানার ওসি জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com