বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহার এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এসব কথা বলেন বলে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফোনালাপে ট্রাম্প জোর দিয়ে বলেন, “আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। বর্তমান পরিস্থিতির পেছনে এটিই সবচেয়ে বড় কারণ।” তিনি আরও যোগ করেন, বেশিরভাগ মানুষই বুঝতে পারছেন আমরা সঠিক পথে আছি এবং এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের এই ত্রিমুখী উত্তেজনা নিরসনে ট্রাম্প একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া ‘হরমুজ প্রণালি’র নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com