রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা মহানগরীতে লক্কড়-ঝক্কড় ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইকোনমিক লাইফ অতিক্রান্ত, ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইকোনমিক লাইফ উত্তীর্ণ বাস ও ট্রাক প্রায়ই রাস্তা, ফ্লাইওভার কিংবা ব্রিজের ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি করছে। এতে সড়ক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ দল কাজ করবে। অভিযানে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ভারী জরিমানা ও ডাম্পিংসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারিত। নগরবাসীর যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ডিএমপি সকল যানবাহন মালিক ও চালকদের আইন মেনে চলার এবং এই অভিযানে সহযোগিতা করার বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com