বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন

ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন

ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার আবেদনে অন্য আসামিদের মধ্যে রয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম, বিমান বাহিনী প্রধান এবং মাইলস্টোন কলেজের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ মোট ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন ওই কলেজের শিক্ষার্থী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com