শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
এশিয়ার বাজারে ফের বাড়ল তেলের দাম মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ ছেড়ে পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ: ইরান সিটি নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি: নাহিদ ইসলাম কনে দেখতে গিয়ে রবীন্দ্রনাথের সেই মজার কাণ্ড! প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা! হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র তুমুল সংঘর্ষ: পাল্টাপাল্টি হামলার দাবি ঈদে টানা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা নেত্রকোণা মদনে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার নেত্রকোনায় শিশু হত্যা, রিমান্ড আবেদনসহ ৩ জনকে আদালতে প্রেরণ শিশু ধর্ষণের সত্য বলায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি।
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার মদনে মাদ্রাসাশিক্ষক কর্তৃক এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রধান আসামি আমানউল্লাহ সাগরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা সাগর নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষকতা করার সময় ২০২৫ সালের নভেম্বরে ওই শিশুকে ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখতে শিশুকে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত সাগর আত্মগোপনে চলে যান। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নূরুল কবির রুবেল জানান, পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অভিযুক্ত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com