বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
সামাজিক ব্যাধি রোধে নেত্রকোণা পুলিশ সুপারের হুঁশিয়ারি

সামাজিক ব্যাধি রোধে নেত্রকোণা পুলিশ সুপারের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনা সরকারি মহিলা কলেজে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অনলাইন গুজব প্রতিরোধের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। তবে এর জন্য অভিভাবকদের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ সবচেয়ে জরুরি।” অনলাইন নিরাপত্তা প্রসঙ্গে তিনি ইভটিজিং ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ছড়ানো রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের জীবনকে ভালোবাসার আহ্বান জানিয়ে যেকোনো সংকটে আত্মহত্যার পথ বেছে না নিয়ে জীবনকে জয় করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা রোভার সম্পাদক মো. আমিনুল ইসলাম রিজভীসহ অন্যান্যরা। বক্তারা তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন। সভায় বিপুল সংখ্যক ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com