বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
শিশু ধর্ষণের সত্য বলায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি।

শিশু ধর্ষণের সত্য বলায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি।

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার মদনে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বক্তব্য দিয়ে এখন প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন চিকিৎসক ডা. সায়মা আক্তার। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৭ মে) সকালে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ওই শিশুকে চিকিৎসার সময় ডা. সায়মা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে গণমাধ্যমে পেশাদার বক্তব্য দেওয়ার পর থেকেই বিভিন্ন অজ্ঞাত নম্বর ও ফেসবুক আইডি থেকে তাকে অশ্লীল মন্তব্য ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ডা. সায়মা জানান, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের পরামর্শে তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জিডিটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে কাজ করছে পুলিশ। উল্লেখ্য, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লা সাগরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com