শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
কনে দেখতে গিয়ে রবীন্দ্রনাথের সেই মজার কাণ্ড!

কনে দেখতে গিয়ে রবীন্দ্রনাথের সেই মজার কাণ্ড!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী। বাঙালির আবেগ ও আশ্রয়জুড়ে থাকা এই কবির সৃষ্টিশীলতা নিয়ে আলোচনার শেষ নেই। তবে কবির গম্ভীর মূর্তির আড়ালে লুকিয়ে ছিল এক অসাধারণ রসবোধ। কথাসাহিত্যিক তাপস রায়ের ‘রসিক রবীন্দ্রনাথ’ বইয়ে কবির জীবনের এমনই এক মজার ‘কনে দেখা’র গল্প উঠে এসেছে।

একবার রবীন্দ্রনাথ ঠাকুর মেয়ে দেখতে গিয়েছেন। সেখানে দুটি অল্পবয়সী মেয়ে বসল। একজন বেশ সুন্দরী, চটপটে এবং স্মার্ট; চমৎকার ইংরেজি উচ্চারণ আর পিয়ানো বাজিয়ে কবিকে মুগ্ধ করে দিলেন তিনি। অন্যজন এক কোণে জড়ভরতের মতো শান্ত হয়ে বসে ছিলেন। রবীন্দ্রনাথ মনে মনে সুন্দরী মেয়েটিকেই কনে হিসেবে পছন্দ করে ফেললেন।

কিন্তু খানিক বাদেই ঘটল বিপত্তি! বাড়ির কর্তা ঘরে ঢুকে সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, “ইনি আমার স্ত্রী।” আর শান্ত মেয়েটিকে দেখিয়ে বললেন, “ইনি আমার মেয়ে।” এই চরম বিভ্রান্তির গল্প কবি পরে মৈত্রেয়ী দেবীকে শুনিয়েছিলেন নিজের চিরচেনা রসিকতায়। কবি বলেছিলেন, “মাঝে মাঝে অনুশোচনা হয়! তবে শুনেছি মেয়েটি বিয়ের দুই বছর পরই বিধবা হয়েছে। তাই ভাবি ভালোই হয়েছে, কারণ স্ত্রী বিধবা হলে আমার আবার প্রাণ রাখা শক্ত হতো!

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com