মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ ছেড়ে পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ: ইরান

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ ছেড়ে পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ: ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় পরিচালিত এই হামলায় মার্কিন সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধজাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়েছে বলে তেহরান দাবি করেছে।

আইআরজিসি-এর নৌ কমান্ডারের দেওয়া তথ্যমতে, জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোনের সমন্বিত ব্যবহার করা হয়। ইরানের দাবি, এই মুহুর্মুহু হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ ছেড়ে পালিয়ে যায়।

এদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সতর্ক করে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। এই ঘটনার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে বলে দাবি করেছে ইরানপন্থি সূত্রগুলো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com