শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: বিদেশি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যাংকের মাধ্যমেই এই অর্থ পাঠানো যাবে। সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশের ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট বাধ্যতামূলক হলে ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে সেই অর্থ পাঠাতে পারবে। এছাড়া ব্যাংকগুলো গ্রাহকের নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা রাখা যাবে। যাদের ইতিমধ্যে আন্তর্জাতিক কার্ড আছে, তারা ভ্রমণ কোটার আওতায় অর্থ লোড করে এই সুবিধা নিতে পারবেন। তবে এই অর্থ কেবল ভিসা বন্ড পরিশোধের কাজেই ব্যবহার করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়ায় ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে আর্থিক গ্যারান্টি প্রয়োজন হয়, সেখানে আবেদনকারীদের জন্য পুরো প্রক্রিয়া এখন আরও সহজ ও দ্রুত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com