শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: দেশে হামের সংক্রমণ এখন উদ্বেগজনক পর্যায়ে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন শিশুর শরীরে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।

২৪ ঘণ্টায় মৃত শিশুদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রামের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪১৫ জন শিশু হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে। বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় বর্তমানে ঢাকা শীর্ষে রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com