শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডিসহ সব ধরনের সেবা প্রদানে কোনো প্রকার ভোগান্তি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে ভোগান্তি হতো, তা নিরসনে আমরা কাজ করছি। এখন থেকে এ ধরনের কোনো অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অপরাধের ধরন পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশে একটি বিশেষায়িত ‘সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট’ গঠন করা হচ্ছে। একজন অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া জঙ্গল সলিমপুরে দুটি বড় প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি, যার একটি হবে এলিট ফোর্সের জন্য।

বিগত কয়েক মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপের প্রশংসা করে মন্ত্রী বলেন, “পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হতে হবে। আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে অপরাধ দমনের পাশাপাশি সেবার মান নিশ্চিত করতে হবে।” দেশের পর্যটন খাতের উন্নয়নে টুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধিতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com