শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ‘গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ইতিহাস ও বিশ্ববাস্তবতা প্রমাণ করে মানুষ বা সরকার কেউই চিরকাল ক্ষমতায় থাকে না। প্রশাসনের প্রতিটি স্তরে পদমর্যাদা যে ক্ষণস্থায়ী, এই ধ্রুব সত্যটি মেনে নিয়ে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ক্ষমতার পরিবর্তনশীলতাকে মাথায় রেখে দায়বদ্ধতার সাথে কাজ করাকেই প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com