শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব

বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে এবং অকাল মৃত্যু কমাতে সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৭ টাকা ও সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে সিগারেটকে চারটি স্তরে (প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন) ভাগ করে দাম পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী:

প্রিমিয়াম স্তর: প্রতি শলাকা প্রায় ৩৫ টাকা (১০ শলাকার প্যাকেট ২০০ টাকা)।

উচ্চ স্তর: প্রতি শলাকা প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা (প্যাকেট ১৫০ টাকা)।

মধ্যম ও নিম্ন স্তর: প্রতি শলাকা ১৭ টাকা ১ পয়সা (প্যাকেট ১০০ টাকা)।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সিগারেটের ৯০ শতাংশ বাজারই নিম্ন ও মধ্যম স্তরের দখলে। এই স্তরে দাম বাড়ালে তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপান ছাড়তে বাধ্য হবে। এতে প্রায় ১ লাখ মানুষের অকাল মৃত্যু রোধ সম্ভব এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

ফুসফুস ক্যানসারের ভয়াবহতা তুলে ধরে চিকিৎসকরা জানান, দেশে এই ক্যানসারে আক্রান্তদের ৮০-৯০ শতাংশই ধূমপায়ী। বছরে ১২ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে মারা যাচ্ছে। তাই জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের দাম বাড়ানো এখন সময়ের দাবি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com