শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি

পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের চেইন অফ কমান্ড বজায় রাখতে কোনো আপস করা হবে না এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই স্লোগানকে কেবল মুখে নয়, প্রতিটি কাজে বাস্তবায়ন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ নিশ্চিত করার নির্দেশ দেন।

পুলিশের আধুনিকায়নে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান:

স্বচ্ছতা বৃদ্ধি: তদন্ত ও অপারেশনাল কার্যক্রম রেকর্ডেড রাখতে ‘বডি ওন ক্যামেরা’র ব্যবহার বাড়ানো হচ্ছে।

সাইবার ইউনিট: একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পৃথক ‘সাইবার ক্রাইম ইউনিট’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।

মানবাধিকার রক্ষা: জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী নূন্যতম বলপ্রয়োগ এবং মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ দমনের ওপর জোর দেওয়া হয়েছে।

অবকাঠামো ও চিকিৎসা: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি পুলিশ একাডেমি ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com