শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
এশিয়ার বাজারে ফের বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার বাজারে, যেখানে জ্বালানি তেলের দাম আবারও উর্ধ্বমুখী।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারেও ক্রুড অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৭ ডলারে।

অথচ গত বুধবার ডোনাল্ড ট্রাম্পের একটি ইতিবাচক ঘোষণায় তেলের বাজারে বড় দরপতন হয়েছিল। ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, তবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তবে সেই সম্ভাবনা ফিকে হয়ে আসায় আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি বাজার, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপের সৃষ্টি করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com