মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
নিজের প্রথম মাসের বেতন যা করলেন হাসনাত আব্দুল্লাহ

নিজের প্রথম মাসের বেতন যা করলেন হাসনাত আব্দুল্লাহ

নিজের প্রথম মাসের বেতন যা করলেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে এই সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘লেটস মিট জিপসি জিনিয়াস’ শিরোনামে একটি সচেতনতামূলক সেশনের ভিডিও শেয়ার করে তিনি এই উদ্যোগের কথা জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সমাজে মাধ্যমিকের পর মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা রয়েছে, তা রোধ করতেই এই বিশেষ সহায়তা।

বৃত্তির বিস্তারিত ও শর্ত:

পরিমাণ: মেধা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের সর্বনিম্ন ২ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত প্রাথমিক বৃত্তি প্রদান করা হয়েছে।

উচ্চশিক্ষা সহায়তা: কোনো শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলে তাকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে, যা উচ্চশিক্ষা চলাকালীন অব্যাহত থাকবে।

শর্ত: এই সুবিধা বজায় রাখতে শিক্ষার্থীদের অবশ্যই ভালো ফলাফল করতে হবে। পরীক্ষায় অকৃতকার্য হলে বা পড়াশোনায় অবহেলা করলে বৃত্তি বন্ধ করে দেওয়া হবে।

সাংসদ অভিভাবকদের উদ্দেশে বলেন, নারীদের শিক্ষিত করা ও তাদের পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। ঝরে পড়া রোধ এবং বেদে নারীদের সাবলম্বী করতে ‘জিপসি জিনিয়াস’ উদ্যোগটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com