সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন

গাজীপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসী সতর্ক ছিল। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে বাঘচালা এলাকায় হানা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে ধরে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের আনা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পলাতক অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com