বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেইমারকে তার বাবার অনুরোধ, ফুটবল ছেড় না এবার মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের কাজল আগরওয়ালের বিস্ফোরক মন্তব্য: পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে কেন আপত্তি? সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর

নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সরকারি পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের এই উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক সমাজেও ব্যাপক সাড়া ফেলেছে।

প্রাথমিক শিক্ষক ও নিম্নগ্রেডের কর্মচারীদের সুখবর:

নতুন বেতন কমিশনের সুপারিশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের মূল বেতন প্রায় ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো এবং টিফিন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জোর সুপারিশ রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের উদ্বেগ ও অনিশ্চয়তা:

নতুন পে-স্কেল নিয়ে আশার মাঝেও একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মনে। নবম পে-স্কেল কার্যকর হলে তারা সরকারি চাকরিজীবীদের মতো একই হারে বেতন-ভাতা পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে উদ্বেগ ও অপেক্ষা দুটোই বাড়ছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সবাই ধাপে ধাপে নতুন সুযোগ-সুবিধার সমন্বয় পাবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com