বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চোট আর অফ ফর্ম কাটিয়ে বিশ্বকাপে ফিরলেও ব্রাজিলের হয়ে নেইমারের শেষটা হলো কান্নায়। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি করেও দলকে জেতাতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। হারের পর বিদায়ের প্রতিক্রিয়ায় জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”
জাতীয় দলের জার্সি তুলে রাখার ইঙ্গিত দিলেও সান্তোস তারকা ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে কোটি ভক্তের মতো নেইমারের বাবাও চান তাঁর ছেলে ফুটবল খেলুক। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে নেইমারের বাবা শৈশবের স্মৃতিচারণ করে লেখেন, “বাধা-বিপত্তি পেরিয়ে তুমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছ। বাবা হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। তোমার প্রতি আমার শেষ অনুরোধ, তুমি ফুটবল খেলা চালিয়ে যাও।