বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেইমারকে তার বাবার অনুরোধ, ফুটবল ছেড় না এবার মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের কাজল আগরওয়ালের বিস্ফোরক মন্তব্য: পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে কেন আপত্তি? সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা ভারী বর্ষণের জেরে এক ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি মাদরাসা ভবন সম্পূর্ণ মাটিচাপা পড়ে অন্তত ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিশু আটকে থাকার আশঙ্কায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ বিশাল একটি অংশ ধসে মাদরাসা ভবনের ওপর আছড়ে পড়ে। ওই সময় ভেতরে অনেক শিক্ষার্থী পাঠ গ্রহণ করছিল।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার প্রাথমিকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে এবং প্রশাসনও ঘটনাস্থলে যাচ্ছে। তবে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ক্যাম্পবাসীদের দাবি, ইতোমধ্যে ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com