বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আটকা অনেক শিশু ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেইমারকে তার বাবার অনুরোধ, ফুটবল ছেড় না এবার মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের কাজল আগরওয়ালের বিস্ফোরক মন্তব্য: পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে কেন আপত্তি? সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস!

সক্রিয় মৌসুমি বায়ু: দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যা এলাকায় থাকা স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করলেও, বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের এই প্রবণতা বেড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পরবর্তী দিন অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে। পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা বহাল থাকার পাশাপাশি এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com