শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রে অবস্থানরত গ্রিন কার্ডপ্রত্যাশী বিদেশিদের জন্য নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়াকরণের জন্য তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এই নতুন নীতিমালার কথা ঘোষণা করেছে। ৬০ বছরেরও বেশি সময় পর গ্রিন কার্ড প্রক্রিয়ায় এমন বড় পরিবর্তন আনা হলো, যা ট্রাম্প প্রশাসনের একটি উল্লেখযোগ্য অভিবাসন পদক্ষেপ।
আবেদনকারীদের ওপর প্রভাব ও অনিশ্চয়তা:
নতুন এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে থাকা লাখ লাখ অভিবাসী, বিশেষ করে যারা ‘অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস’-এর মাধ্যমে আবেদন করতে যাচ্ছিলেন, তাদের সাময়িকভাবে দেশ ছাড়তে হতে পারে। এর ফলে চাকরি, বাসস্থান এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে প্রায় ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন। তবে ইতিমধ্যে বিচারাধীন থাকা মামলাগুলো এই নিয়মের আওতায় পড়বে কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।