রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরতে হবে বিদেশিদের ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার ইরান কি চুক্তিতে রাজি হচ্ছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন মোড়! নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান একই দলে সাকিব ও তাসকিন; লঙ্কা প্রিমিয়ার লিগে এবার লড়বেন জাফনা কিংসের হয়ে! শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২ বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৩ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ রেজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন।

মামলার বিবরণ ও অভিযোগ:

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে ধানমন্ডিতে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে আসামিরা সমবেত হয়ে মিছিল বের করেন। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ও যুবলীগের এই সদস্যরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করছিলেন বলে অভিযোগে বলা হয়। এই ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই মো. তানভীর মেহেদী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com