রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরতে হবে বিদেশিদের ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার ইরান কি চুক্তিতে রাজি হচ্ছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন মোড়! নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান একই দলে সাকিব ও তাসকিন; লঙ্কা প্রিমিয়ার লিগে এবার লড়বেন জাফনা কিংসের হয়ে! শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২ বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারা দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন হামের উপসর্গে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হামে ৪২৬ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৮৬ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ জনে। এছাড়া গত এক দিনে ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে। চিকিৎসকেরা এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com