রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরতে হবে বিদেশিদের ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার ইরান কি চুক্তিতে রাজি হচ্ছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন মোড়! নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান একই দলে সাকিব ও তাসকিন; লঙ্কা প্রিমিয়ার লিগে এবার লড়বেন জাফনা কিংসের হয়ে! শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২ বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ

শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর একের পর এক নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও স্তম্ভিত প্রকাশ করেছে ইউনিসেফ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ‘শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে!’ যেসব জায়গায় শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা সহিংসতার শিকার হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা বৃদ্ধির চিত্র দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তা নির্দেশ করে। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধের পাশাপাশি শিশুবান্ধব পুলিশ, বিচারব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া, যেকোনো নির্যাতন বা শোষণের ঘটনা ঘটলে সমাজসেবা অধিদপ্তরের শিশু হেল্পলাইন নম্বর ১০৯৮-এ কল করে অভিযোগ জানাতে এবং জরুরি সহায়তা নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে, নিপীড়নের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ করা নতুন করে নির্যাতনের শামিল। এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের কষ্ট ও অসম্মান আরও বাড়িয়ে তোলে। শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং অপরাধীদের দায়মুক্তি অবসানের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com