শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরতে হবে বিদেশিদের ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার ইরান কি চুক্তিতে রাজি হচ্ছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন মোড়! নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান একই দলে সাকিব ও তাসকিন; লঙ্কা প্রিমিয়ার লিগে এবার লড়বেন জাফনা কিংসের হয়ে! শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২ বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ৪৭ বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। শনিবার (২৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে মাটি কেটে সেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু হওয়া এই কার্যক্রমের সূচনা করেন। কৃষিতে নতুন বিপ্লব ও প্রান্তিক খালের নাব্যতা ফিরিয়ে আনতেই বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ‘খাল কাটা কর্মসূচি’ আবার চালু করা হলো।

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। খাল খনন শেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করবেন এবং নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ঈদ উল আজহার ছুটির কারণে এবার ২৫ মে’র পরিবর্তে আজ শনিবার থেকেই এই জাতীয় উৎসব শুরু হচ্ছে। অনুষ্ঠান ঘিরে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নজরুলজয়ন্তীর অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com