শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
রাজধানীতে ঝটিকা মিছিল, আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরতে হবে বিদেশিদের ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার ইরান কি চুক্তিতে রাজি হচ্ছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন মোড়! নতুন পে-স্কেল, শিক্ষকদের বেতনে বড় সুখবর উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান একই দলে সাকিব ও তাসকিন; লঙ্কা প্রিমিয়ার লিগে এবার লড়বেন জাফনা কিংসের হয়ে! শিশুদের ওপর বর্বরতা বন্ধ হতেই হবে: ইউনিসেফ দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট প্রাণহানি ৫১২ বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার পর একটি মহল দেশে অরাজকতা ও অস্থিরতা সৃষ্টি করে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খাল খনন করেছিলেন। এটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার ৪ হাজার ৩০০ কৃষক সরাসরি উপকৃত হবেন এবং প্রায় ২০ হাজার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ময়নমনসিংহ জেলায় প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল খনন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা এখন আন্দোলন ও অবরোধ করছে, সংকটের সময় তাদের মাঠে দেখা যায়নি।

বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং দেশের ২ কোটি ৬৫ লাখ কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ এবং মসজিদের ইমাম-খতিব ও ধর্মীয় গুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। তরুণদের কর্মসংস্থানে কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে সরকার।

রাজধানীর সাম্প্রতিক একটি শিশুহত্যার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর বিচার আইনের মাধ্যমেই হবে, তবে একে কেন্দ্র করে রাস্তা অবরোধ বা অগ্নিসংযোগ করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চায়, তারা মূলত সাধারণ মানুষের ক্ষতি করছে। ২০ কোটি মানুষের এই দেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং স্থানীয় এমপি ডা. মাহবুবুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com