সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি ইরান ইস্যুতে ট্রাম্পের হাতে বিকল্প অস্ত্র সীমিত: সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট ঈদুল আজহা উপলক্ষে কাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি স্বতন্ত্র পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের: ইতিবাচক আশ্বাস প্রধানমন্ত্রীর
ইরান ইস্যুতে ট্রাম্পের হাতে বিকল্প অস্ত্র সীমিত: সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

ইরান ইস্যুতে ট্রাম্পের হাতে বিকল্প অস্ত্র সীমিত: সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

 

ইরানের ওপর চাপ সৃষ্টি করে বিশেষ কোনো সুবিধা আদায়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে খুব বেশি ‘উপায়’ বা কৌশল অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক ফাইফল। সোমবার (১১ মে) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ সংঘাত ও দরকষাকষির পরও ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে সেই আগের অবস্থানেই ফিরে এসেছে।

মার্ক ফাইফলের মতে, ইরান তাদের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি থেকে মুক্তি চায়। বিপরীতে ট্রাম্পের চাওয়া হলো—ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে এবং তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করে।

তবে ফাইফল মনে করেন, ট্রাম্পের পক্ষে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় কোনো যুদ্ধ শুরু করার সম্ভাবনা এখন খুবই কম। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হওয়ার ঘোষণা সেই ইঙ্গিতই দেয়। বড় সামরিক অভিযানের বদলে ট্রাম্প এখন অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করা এবং হরমুজ প্রণালির ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ছোটখাটো পদক্ষেপ নেওয়ার কৌশল বেছে নিতে পারেন। তবে এসবের বাইরে তার ঝুলিতে নতুন কোনো ‘হাতিয়ার’ নেই বলে সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com