বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

হামে আরো ৭ শিশুর মৃত্যু

হামে আরো ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হাম পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৫৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সচেতনতা ও দ্রুত চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com