বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন নাহিদ রানা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওমানের জাতিন্দর সিং এবং আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে আইসিসির (ICC) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই ঘোষণা দেয়।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই পেসার। তিন ম্যাচের সিরিজে মাত্র ১৬.৭৫ গড়ে শিকার করেছেন ৮ উইকেট, যেখানে তার ইকোনমি রেট ছিল ৪.৪৬। নাহিদের এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আইসিসির মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ভালো খেলে এই অর্জন সত্যিই দারুণ অনুভূতি। সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।” এর আগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছিলেন এই তরুণ তুর্কি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com