মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টাইন ডিফেন্ডার জুলিয়ানো সিমিওনের অবিশ্বাস্য স্বপ্নপূরণের গল্প ৫ম রাতেও চলছে স্বজনদের খোঁজ; ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৫০ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন হামলা বন্ধে আবারও আলোচনায় একমত ইরান-যুক্তরাষ্ট্র দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম জাপান ম্যাচে কত সময় খেলবেন নেইমার, জানালেন আনচেলত্তি কেন ভেঙে যায় সম্পর্ক? গবেষণায় উঠে এলো বিবাহবিচ্ছেদের আসল কারণগুলো নিশ্চিত হলো শেষ ৩২-এর লাইনআপ: নকআউটের মহাযুদ্ধে কে কার মুখোমুখি? একযোগে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৭ সালের এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এসএসসি এবং ৬ জুন ২০২৭ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির কথা বিবেচনা করে এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষা পিছিয়ে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারির হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com