সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা এই তারকাকে আজ জাপানের বিপক্ষে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে। আজ সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসা ব্রাজিলকে অবশ্য সতর্ক থাকতে হচ্ছে। কারণ, সর্বশেষ দেখায় জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। সংবাদ সম্মেলনে ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জানান, নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি আগের চেয়ে বেশি সময় খেলার মতো ফিট। তবে জাপানকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন তিনি। আনচেলত্তি বলেন, অতিরিক্ত সময় বা পেনাল্টি—যেকোনো পরিস্থিতির জন্যই দল মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দেন এই মাস্টারমাইন্ড।